Skip to Content

মাদক অপরাধ দমন

By : Md Abu Taleb
From : Bangala Gobeshona - বাঙ্গালা গবেষণা
Pages: ৪৭২
First Edition:
Last Edition:
Paper:
Binding:
https://khan-store.com/web/image/product.template/2610/image_1920?unique=90d8c87
(0 review)

“মাদক অপরাধ এবং এর দমন অন্য যেকোনো অপরাধ থেকে বহুলাংশে জটিল এবং যৌগিক প্রকৃতির। বাংলাদেশে মাদক অপরাধ দমনের মূল ভিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮’ হলেও প্রায়োগিক ক্ষেত্রে এ আইন বাংলাদেশের সংবিধান,মাদক বিষয়ক জাতিসংঘের কনভেনশনসমূহ,দণ্ডবিধি,ফৌজদারী কার্যবিধি,সাক্ষ্য আইন,মোবাইল কোর্ট আইন,মানিলন্ডারিং প্রতিরোধ আইন,এবং শিশু আইনের উপর অনেকাংশে নির্ভরশীল। তদুপরি রয়েছে বৃটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রণীত ও জারিকৃত মাদক বিষয়ক বিভিন্ন বিধিমালা,ম্যানুয়াল,প্রজ্ঞাপন এবং সরকারি নির্দেশনা ও আদেশসমূহ। মাদক অপরাধ দমন কার্যক্রমে রেইড বা অভিযান পরিচালনা,কোথাও প্রবেশ বা তল্লাশি,কাউকে আটক বা গ্রেফতার,কোনো কিছু জব্দ বা আটক ইত্যাদি কার্যক্রমে উল্লিখিত এ সব আইন,বিধিমালা,প্রজ্ঞাপন,নির্দেশনা ও আদেশের সমন্বিত প্রয়োগ না হলে,কিংবা কোনো একটি আইন,বিধি,ম্যানুয়াল বা প্রজ্ঞাপনের কোনো একটি বিধান লঙ্ঘিত হলে কৃত কাজে আইনগত ভুল হতে পারে,কিংবা কাজটি বেআইনী হতে পরে,এতে আইনগত জটিলতা সৃষ্টি হতে পরে,এমন কি এর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৯ ধারার বিধান মোতাবেক অভিযানকারী কর্মকর্তার বিরুদ্ধে উল্টো বেআইনী অভিযান,তল্লাশী,আটক,গ্রেফতার ইত্যাদির অভিযোগ উঠে তাকে বিচারের সম্মুখীন হওয়া লাগতেও পারে। বাস্তবতা হলো অধিকাংশ ক্ষেত্রে আইন প্রয়োগকারী কর্মকর্তা এই সবগুলো আইন,বিধিমালা,ম্যানুয়াল,প্রজ্ঞাপন,নির্দেশনা বা আদেশের সব বিধানের খোঁজ একসাথে রাখেন না,কিংবা এতকিছু একসাথে সবার হাতের কাছে থাকেও না। ফলে মাদক অপরাধ দমনের সব কাজেই আইন প্রয়োগকারী কর্মকর্তাকে প্রতি মুহূর্তে আইনগত বিপদে পড়ার সম্ভাবনা ও ঝুঁকি মাথায় নিয়ে কাজ করতে হয়। এই ঝুঁকি থেকে উত্তোরণের উপায় হলো কোনো একটি গ্রন্থের মধ্যে মাদক অপরাধ দমনের ক্ষেত্রে দরকারি সব আইন,বিধি,ম্যানুয়াল,প্রজ্ঞাপনের বিধানাবলী যখন যেটুকু যেখানে যেভাবে প্রয়োগের জন্য দরকার সেভাবে একত্রে পাওয়া। এই প্রয়োজনের নিরিখে “মাদক অপরাধ দমন” গ্রন্থটি রচিত হয়েছে অপরাধ দমনের প্রতিটি বিষয়ে,প্রতিটি পরিস্থিতিতে ও প্রাসঙ্গিকতায় এই সবগুলো আইন,বিধিমালা,ম্যানুয়াল,প্রজ্ঞাপন,নির্দেশনা ও আদেশের সমন্বিত ও সুষম প্রয়োগ কিভাবে করতে হবে তার চুলচেরা ব্যাখ্যা ও বিশ্লেষণসহ। মাদক অপরাধ দমনের কাজ করতে হলে যেকোনো কর্মকর্তার জন্য মাদকের রাসায়নিক ও বৈজ্ঞানিক পরিচিতির তাত্ত্বিক জ্ঞান থাকাসহ মাদক সমস্যা

1,470.00 ৳ 1470.0 BDT 1,470.00 ৳ 1,800.00 ৳

1,470.00 ৳ 1,800.00 ৳

Contact Us Please

This combination does not exist.

This content will be shared across all product pages.

Terms and Conditions
Shipping: 2-3 Business Days. Exchange possible (courier Charge Applicable)