জীবন ও কর্ম আলী ইবনে আবি তালিব - মুহাম্মদ আদম আলী
By : Ali Muhammad al-SallabiFrom : Maktabatul Furkan
Pages:
৪৭২
First Edition:
Last Edition:
Paper:
Binding:
"জীবন ও কর্ম আলী ইবনে আবি তালিব- ৩য় খণ্ড" বইয়ের মুখবন্ধ থেকে নেয়াঃ
রাসূল সা.-এর উত্তরাধিকার...উসমান রা.-এর হত্যাকারী এবং সুবিচার অন্বেষণ...উষ্ট্ৰযুদ্ধ...আহলে বাইত...খলীফা এবং ইমাম...সংযম এবং বাড়াবাড়ি...।
এই কিতাব কেবল একটি জীবনীগ্রন্থ নয়; বরং এতে ইসলামের প্রথম যুগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলােচনা করা হয়েছে- যুগপরম্পরায় যার প্রভাব এখনাে বিদ্যমান।
এখানে ড. আলী মুহাম্মাদ সাল্লাবী হাদীস ও বিশ্বস্ত বর্ণনার সূত্র ধরে পাঠককে এমন এক ঐতিহাসিক সত্য ও নির্ভরযােগ্য তথ্যের সন্ধান দিয়েছেন যা যুগ যুগ ধরে ইসলামের শত্রুরা কলঙ্কিত করতে চেয়েছে। এখানে খুলাফায়ে রাশেদীনের যুগে প্রথম যে বড় ধরনের বিপর্যয় মুসলমানদের চিন্তা-চেতনা ও মুসলিমবিশ্বকে বেদনাভারে আচ্ছাদিত করে ফেলেছিল এবং তখন কীভাবে সাহাবায়ে কেরাম রাসূল সা.-এর শিক্ষাকে আঁকড়ে ধরে তা থেকে উত্তরণের চেষ্টা করেছিলেন সেটি উল্লেখ করা হয়েছে।
আধুনিক মুসলমানদের অনেকে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে হীনমন্যতায় ভােগেন। মূলত তাদের সচেষ্ট হয়ে ইসলামের গৌরবময় ইতিহাস জানার এখনই শ্রেষ্ঠ সময় এবং একইসঙ্গে সাবধান থাকা উচিত, ইসলামের শত্রুরা যেন আমাদের এ ইতিহাস শেখানাের সুযােগ না পায়।
ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার জন্য এ কিতাবের গুরুত্ব অনস্বীকার্য । ইসলামের শুরুর দিকে মুসলমানগণ যেসব বড় বড় বিপর্যয় ও ঘটনার মুখােমুখি হয়েছিলেন, তা জানার জন্য এ কিতাবটি সকলেরই অধ্যয়ন করা উচিত।
This content will be shared across all product pages.
Your Dynamic Snippet will be displayed here...
This message is displayed because youy did not provide both a filter and a template to use.